দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হুতি বাহিনীর বিরুদ্ধে ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান, সংস্পর্শরেখা বরাবর বেশ কয়েকটি এলাকায় হুতিদের অবস্থান ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে এসব অভিযান চালানো হয়েছে।
ইয়েমেন টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় মুখপাত্র বলেন, সরকারি বাহিনী ও বেসামরিকদের ওপর হুতিদের বারবার হামলার জবাবেই এই অভিযান চালানো হয়েছে।
তিনি দাবি করেন, অভিযানে নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে। একই সঙ্গে হুতিরা হামলা অব্যাহত রাখলে কোনো ধরনের ‘শিথিলতা’ ছাড়াই সামরিক জবাব দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
সূত্র: আল-জাজিরা
/অ